1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় গাজীপুরের সাবেক দুই নেতা গ্রেফতার  - দৈনিক আমার সময়

উত্তরায় গাজীপুরের সাবেক দুই নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (৩২) ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হককে (৫৬) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দক্ষিণখানের আশকোনার সিটি কমপ্লেক্স থেকে গত শনিবার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ারকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, গত ৫ আগস্ট শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের উত্তর পাশে (ওয়াপদা রোডে) মাসুম বিল্লাহ নামের এক পোশাকশ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মোর্শেদা বেগম বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি মোফাজ্জল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com