1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যারের দাবিতে ৩০ নং ওয়ার্ড বিএনপির  বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যারের দাবিতে ৩০ নং ওয়ার্ড বিএনপির  বিক্ষোভ মিছিল

শাহ্ আলম
    প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
 রাজধানীর আদাবরের ৩০ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা, বৃহত্তর  মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে মোহাম্মদপুর  থানায় মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আদাবরের মূলদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সদলবলে উপস্থিত ছিলেন।
মিছিলটি আদাবর থানা অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড বিএনপির সুনিবিড় হাউজিং সোসাইটি মসজিদের সামনে থেকে শুরু করে আদাবর ১০ নং রোডে ইবনে সিনা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।  উক্ত সভার সভাপতিত্ব করেন  ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালামত হাওলাদার ও অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন  ৩০  ওয়ার্ড বিএনপির সাধারণ শহিদুল ইসলাম বিশ্বাস।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন ,  যুগ্ম আহ্বায়  কামাল হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক সহ অনেকেই ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলাটি অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উক্ত সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে ও ইমামুল হাসান হেলালের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com