1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আয়মান ইসলাম হৃদয় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ - দৈনিক আমার সময়

আয়মান ইসলাম হৃদয় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ

মো.তারেক হোসেন বাপ্পি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
Oplus_131072

এবারের এসএসসি দাখিল পরীক্ষায়তা লিমুল উম্মাহ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে নাট্য অভিনেতা,নাট্য পরিচালক এবং প্রোগ্রাম মিডিয়ার সভাপতি দুলাল হোসেন রানা’র ছেলে আয়মান ইসলাম হৃদয়।মেধাবী এই শিক্ষার্থী আয়মান ইসলাম পঞ্চম এবং অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।আয়মানের বাবা দুলাল হোসেন রানা অতি আনন্দিত অভিভূত এজন্যই যে,তার ছেলে আয়মান এবার একক প্রচেষ্টায় কোচিং ক্লাস ছাড়া নিজে নিজেই বাসায় একা নিজ দক্ষতায়,মেধা চর্চার মাধ্যমে লেখাপড়া করে এই সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে।আয়মানের বাবা দুলাল হোসেন রানার সাথে কথা বলে জানা যায় এসব তথ্য।তিনি ছেলে আয়মানের বিষয়ে বলেন,

পিতা হিসাবে আমার বিশ্বাস ছেলে মেয়েকে অতিরিক্ত শাসন না করে শুধু মাত্র ভালোবাসা দিয়ে ভালো ফলাফল অর্জন করা সম্ভব এবং আমি আমার ছেলে আয়মানের জন্য সত্যিই গর্বিত।
মহান সৃষ্টিকর্তা যেনো প্রতিটি বাবা-মায়ের ঘরে এমন সন্তান দান করে।তিনি আরো বলেন,
আমার ছেলে আয়মান সহ যারা এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সেই সাথে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্যেও দোয়া ও শুভকামনা রইলো।আশা করি পরবর্তীতে অবশ্যই নিজের চেষ্টায় এবং সবার সহযোগিতায় ভালো ফলাফল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com