1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎অসহায় মানুষের পাশে আমির খসরুহ ৩৮ নম্বর ওয়ার্ডে ২৫ হাজার টাকার চেক বিতরণে হানিফ সওদাগর - দৈনিক আমার সময়

‎অসহায় মানুষের পাশে আমির খসরুহ ৩৮ নম্বর ওয়ার্ডে ২৫ হাজার টাকার চেক বিতরণে হানিফ সওদাগর

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মানবতার সেবাই হোক রাজনীতির সর্বোচ্চ পরিচয়, এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অসহায়, প্রতিবন্ধী, প্যারালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির মাঝে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

‎শনিবার (১১ জুলাই ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিসিবির সম্মানিত পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শক্রমে পরিচালিত মানবিক এ কার্যক্রমের আওতায় সর্বপ্রথম ৩৮ নম্বর ওয়ার্ডে চেক বিতরণ করা হয়।

‎উপকারভোগীর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর।

‎এ সময় আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, সমাজের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার অন্যতম দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা সম্ভব। তিনি বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং দরিদ্র মানুষের সহায়তায় ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দীন তাজু, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা এবং ৩৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিদুয়ান। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। মানবিক এই সহায়তা সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরাও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবেন।

‎স্থানীয়রা জানান, জনকল্যাণ ও উন্নয়নমুখী বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগরের উদ্যোগে ওয়ার্ডবাসীর পাশে থাকার যে ধারাবাহিকতা গড়ে উঠেছে, এই মানবিক সহায়তা কার্যক্রম তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com