1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অটোচালক কালাম হত্যাকান্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্তসহ চক্রের ০৪ সদস্য গ্রেফতার - দৈনিক আমার সময়

অটোচালক কালাম হত্যাকান্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্তসহ চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
গত ০৯ জুন’২৪ রবিবার দুপুরে ঢাকা জেলার ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহটি অটোচালক কালাম বিশ্বাস এর বলে সনাক্ত করা হয়। ভিকটিম কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুবুরিয়া এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে ভিকটিমের পরিবার বিগত ১০/১২ বছর যাবত ঢাকা জেলার সাভার এলাকায় বসবাস করে আসছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২ জুন’২৪ বুধবার রাতে ঢাকা জেলার সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই এলাকার চাঞ্চল্যকর ক্লুলেস অটোচালক কালাম বিশ্বাস হত্যাকান্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত(১৯)’সহ বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু(২০), বিজয় মনি দাস(২০) ও শ্রীকান্ত কর্মকার(২০) নামীয় ৪ জন আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত শনিবার ০৮ জুন’২৪ দুপুরে গ্রেফতারকৃত আসামী শান্ত বাইক কেনার উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে অপর দুই আসামী বিশু ও বিজয় এর সাথে দেখা করে। অল্প টাকায় বাইক ক্রয় করা যাবে না বিধায় গ্রেফতারকৃত আসামীরা একটি অটোরিক্সা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করে। অতঃপর পূর্বের পরিচিত অটোরিক্সা চালক ভিকটিম কালাম’কে টার্গেট করে এবং ভিকটিমকে মাদক সেবন করিয়ে ও সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিক্সা ছিনতাই করবে বলে ঠিক করে। গ্রেফতারকৃত প্রধান আসামী শান্ত ভিকটিম কালামকে রিজার্ভ ভাড়ার বিষয়ে জানায়। পরবর্তীতে ভিকটিমের অটোরিক্সাসহ তারা ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা ভিকটিমকে জানায়। এক পর্যায়ে সেদিন রাতে ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিক্সা থামিয়ে ধৃত আসামীরাসহ পূর্বপরিকল্পনানুযায়ী ভিকটিম অচেতন হয়ে পড়লে আসামী শান্তর সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। মৃতদেহটি যেন কেউ দেখতে না পারে সেজন্য ধৃত আসামী বিজয় খড় দিয়ে ঢেকে দেয় এবং ধৃত আসামী বিশু ভিকটিমের অটোরিক্সাটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আসামীরা তাদের অপর সহযোগী শ্রীকান্তের সহযোগে ছিনতাইকৃত রিক্সা গোপন করে। এই আলামত উদ্ধারে র‌্যাব-৪ এর অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীরা সাভার বাজার ও ধামরাই এলাকার চুরি, ছিনতাই এবং মাদক সেবন করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com