1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল জেলা পুলিশের অভিযানে মাদক সম্রাট হীরা মাঝি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বরিশাল জেলা পুলিশের অভিযানে মাদক সম্রাট হীরা মাঝি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বরিশালের শীর্ষ মাদক কারবারি হীরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হীরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। মঙ্গলবার ২৯ আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হীরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত শীর্ষ মাদক কারবারি হীরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com