1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে অধ্যাপক ডা: এম এ আজিজ - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে অধ্যাপক ডা: এম এ আজিজ

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর – নিলক্ষীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে মুক্তিযোদ্ধাদের আয়োজনে ২৫ আগষ্ট শুক্রবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ। এ সময় চর- নিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ম সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড আলহাজ্ব হজরত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুক ,কাজি বিল্লাল হোসেন,মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি আবুল বাশার  ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিগন এই সময় বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: এম এ আজিজ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন তোলে ধরেন এবং ময়মনসিংহ বিভাগ, সিটি কর্পোরেশন করে দিয়েছেন ও লন্ডনের শহরের আদলে একটি নতুন অঞ্চল গড়ে তুলার স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য ১৫৭৫ কোটি টাকা উন্নয়ন খাতে দিয়েছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন তিনি এখন বিশ্বনেত্রী।ডা: আজিজ আরো বলেন আমি মানুষের চিকিৎসা সেবা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি এই ময়মনসিংহ নগর তথা চরঞ্চলের ৫ টি ইউনিয়নে।সেই হিসাবে আমি এই চরঞ্চলের একমাত্র প্রার্থী।চরঞ্চলের অর্ধেক ভোট এই ৫ টি ইউনিয়নে।মাঠ পর্যায়ে মানুষের সাথে আমার সরাসরি সম্পর্ক রয়েছে।আমি যদি নৌকার মনোনয়ন পাই তাহলে ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় বাজারে সরকারের উন্নয়নের প্রচারপত্রবিলি ও গনসংযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com