আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। তারাই আজকে অনেকে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেকে জেলখানায় গেছেন বিনা কারণে, বিনা দোষে। অনেক সাংবাদিক মাসের পর জেল খেটেছেন।’
সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তৃতায় রিজভী বলেন, অবিলম্বে দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
দৈনিক দিনকাল সহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট। ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজু, মোদাব্বের হোসেন, মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা বাছির জামাল, শাহজাহান সাজু, দিদারুল আলম,এরফানুল হক নাহিদ,রফিক লিটন প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply