1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও হত্যার হুমকি - দৈনিক আমার সময়

জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও হত্যার হুমকি

আব্দুল্লাহ আল লোমান, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে মারধোরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকমান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লোকমান হোসেন পৌর এলাকার চন্দ্রা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তার ৫০ শতাংশ জমি লোকমানের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করায় গত ৯ জুলাই রাতে লোকমান হোসেন তার বাড়িতে প্রবেশ করে ২ লাখ টাকা চাদা দাবি করে। চাদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রী রাবিয়া বেগমকে মারধোর করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রীকে হত্যার হৃমকি দেয় লোকমান।
সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তার নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর সবুরসহ আব্দুর রাজ্জাকের স্বজনরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে তিনি চিনেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com