মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে চলা রিকভারিদের ঐক্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘দ্বি-বার্ষিক এডিকশন রিকভারি কাউন্সিল বাংলাদেশ সম্মেলন ২০২৬-২৭’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মিরপুরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভা ও নতুন কমিটি গঠনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানুল আরেফীন অঞ্জন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআর (IEDCR)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।
বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’-এর সভাপতি ইমামুল ইসলাম শিকদার রনি, মিরপুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান টিপু সুলতান এবং রিকভারি মো. জাহাঙ্গীর কবিরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত রিকভারিবৃন্দ।
সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন জেলা থেকে আগত রিকভারিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফেরার গল্প, রিকভারি কমিউনিটির ঐক্য ও শক্তির গুরুত্ব এবং সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশে ফিরতে মাদকাসক্তদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির তালিকা:
সভাপতি: আহসানুল আরেফীন অঞ্জন
সহ-সভাপতি: জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ বাদল
সাধারণ সম্পাদক: হাসান আলী বাবু
যুগ্ম সাধারণ সম্পাদক: মফিজুর রহমান বাবুল
সাংগঠনিক সম্পাদক: রাশেদ খান মিনহাজ
কোষাধ্যক্ষ: মোহাম্মদ ইউনুস মিয়া
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ নাজমুল হোসেন
কার্যনির্বাহী সদস্য: শিপন, মাহবুব, জসিম, শাহীন ও মোহাম্মদ মিন্টু
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করা হয় যে, এই নেতৃত্বের মাধ্যমে রিকভারি আন্দোলন আরও বেগবান হবে এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এটি নতুন ভূমিকা রাখবে।
Leave a Reply