1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুর নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ  - দৈনিক আমার সময়

হরিরামপুর নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ 

সোহেল রানা 
    প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পদ্মা, যমুনাসহ দেশের সকল নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। মানববন্ধন ও বিক্ষোভে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাল্কহেড নৌযানের মালিক, শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী মিয়াজী।

 

 

বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী মিয়াজী বলেন, দেশের নৌপথে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির কারণে বাল্কহেড নৌযানের মালিক ও শ্রমিকরা চরম কষ্টে রয়েছে । প্রতিনিয়ত নৌযান চলাচলে বাধা, চাঁদা দাবি এবং ডাকাতির ঘটনায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতনও দিতে পারছিনা।

 

সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার বলেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে নৌপরিবহন খাতে ব্যয় বেড়েই চলছে। পাশাপাশি নৌযানের সনদপত্র তদারকির নামে বিভিন্ন সময় অযথা হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা মালিক-শ্রমিকদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মালিকরা শ্রমিকদের বেতন দিতে কষ্ট হয়ে যাচ্ছে।

 

 

সমাবেশ থেকে তারা ঘোষণা দেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক ও কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে। একই সঙ্গে নৌপরিবহন খাতকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে নিরাপদ নৌপথ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

 

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গফুর মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন আহম্মেদ, হিসাবরক্ষক আবুল বাসার, মুন্সিগঞ্জ বাল্কহেড মালিক সমিতির প্রতিনিধি জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com