1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার জেলায় পানি বন্দি বিপন্ন মানুষের ঘরে জেলা পুলিশের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন: পুলিশ সুপার - দৈনিক আমার সময়

কক্সবাজার জেলায় পানি বন্দি বিপন্ন মানুষের ঘরে জেলা পুলিশের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন: পুলিশ সুপার

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কক্সবাজারে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ মানবিক ত্রাণ তৎপরতায় এগিয়ে গেছেন। কক্সবাজারের পুলিশ সুপারের সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের মানবিক ত্রাণ সহায়তা ঠিম। গেল ৬ থেকে ৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা পুলিশ। পানি বন্দি বিপন্ন মানুষের পাশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ১৩ জুলাই সোমবার কক্সবাজার ও পেকুয়া উপজেলা সহ সদরের ঝিলংজা, চৌফলদন্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন,কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস।

এসময় সরজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক। মানবিক সহায়তার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এসময় তিনি বলেন-ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য, জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এ মানবিক ত্রাণ সহায়তা ভবিষ্যতেও
ধারাবাহিকতার অংশ হিসেবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো: নাজিমুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com