1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎ফাইয়াজ তাজরিয়ানের আকস্মিক মৃত্যুতে এনসিপি চট্টগ্রাম মহানগরের গভীর শোক, দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

‎ফাইয়াজ তাজরিয়ানের আকস্মিক মৃত্যুতে এনসিপি চট্টগ্রাম মহানগরের গভীর শোক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ফাইয়াজ তাজরিয়ানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা। তাঁর এই অকাল প্রয়াণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎মরহুম ফাইয়াজ তাজরিয়ানের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, হুজ্জাতুল্লাহ আবিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ সময় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন বলেন, ফাইয়াজ তাজরিয়ানের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তাঁদের এই অপরিসীম শোক সইবার ধৈর্য দান করেন।

‎দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুম ফাইয়াজ তাজরিয়ানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com