1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালীতে পাহাড় ধসের আতঙ্ক, টানা বর্ষণে বসতবাড়ি মাটিচাপা আহত একাধিক - দৈনিক আমার সময়

মহেশখালীতে পাহাড় ধসের আতঙ্ক, টানা বর্ষণে বসতবাড়ি মাটিচাপা আহত একাধিক

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

টানা অতি বৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়া এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এ পাহাড়ধসে কয়েকটি বসতবাড়ি মাটিচাপা পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ঘরের ভেতরে আটকা পড়েন।

 

আহতদের মধ্যে রয়েছেন নাছিমা (২২), তার স্বামী আফতাব (২৮), রোকসানা (২৪) এবং রোকসানা বেগম (৩৮)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধসের ঘটনায় আরও কয়েকজন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে আশপাশের শতাধিক মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

 

স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এদিকে, টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com