1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রোহিঙ্গাদের পাসপোর্ট জালিয়াতি রোধ ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান: আবদুল মান্নান - দৈনিক আমার সময়

রোহিঙ্গাদের পাসপোর্ট জালিয়াতি রোধ ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান: আবদুল মান্নান

​দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
কক্সবাজারের সর্ব দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান এলাকার জলাবদ্ধতা নিরসন এবং রোহিঙ্গাদের পাসপোর্ট  জালিয়াতি রোধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করে চলেছেন।
​জলাবদ্ধতা দূরীকরণে বিশেষ উদ্যোগ:
​সাবরাং ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বর্ষা মৌসুমের জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে স্থবির হয়ে পড়ে জনজীবন। জনগণের এই ভোগান্তি দূর করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান স্বশরীরে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছেন। তিনি ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, পানি চলাচলের স্বাভাবিক পথ উন্মুক্তকরণ এবং খালের অবৈধ দখল উচ্ছেদে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে তিনি  ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের কাজ শুরু করেছেন।।
​রোহিঙ্গা জালিয়াতি ও পাসপোর্ট রোধে কঠোর হুঁশিয়ারি:
​জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন আব্দুল মান্নান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গাদের কোনো ধরনের জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ বা অন্য কোনো জাতীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে না।
​এই বিষয়ে ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি টাকার বিনিময়ে বা কোনো তদ্বিরের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সাহায্য করার চেষ্টা করে, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রোহিঙ্গারা আমাদের অতিথি, কিন্তু তাদের এদেশের নাগরিক বানানোর সুযোগ দিয়ে আমরা দেশের ক্ষতি করতে পারি না। কোনো রোহিঙ্গা যেন জালিয়াতি করে সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে পাসপোর্ট বানাতে না পারে, সে বিষয়ে আমি এবং আমার পরিষদ সবসময় প্রস্তুত ও সতর্ক আছি। পাশাপাশি, সাবরাংয়ের জনগণকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com