1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত - দৈনিক আমার সময়

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আলামীন রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
oplus_0

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুরের পুলিশ সুপার মোজাম্মেল হক।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা, সহকারী পরিচালক কমল কুমার বর্মন, পরিদর্শক মাসউদুর রহমান, সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারকসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com