৩৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ, উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে অব্যাহত কাজের প্রত্যয়
টানা কয়েক দিনের ভারী বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর।
গত ৭ জুলাই রাতে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। দুর্যোগের সময়ে তার এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।
হানিফ সওদাগর বলেন, মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। ৩৮ নম্বর ওয়ার্ডের কোনো মানুষ যেন অভুক্ত বা অসহায় অবস্থায় না থাকে, সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ৩৮ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী সময়ের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বছরজুড়েই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করছেন হানিফ সওদাগর। দুর্যোগ, সামাজিক কার্যক্রম কিংবা উন্নয়নমূলক উদ্যোগ—সব ক্ষেত্রেই তাকে সাধারণ মানুষের পাশে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, যুবদল নেতা আলী রাশেদ, রিদওয়ান, লালনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
Leave a Reply