1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎মুক্তিযোদ্ধা পাহাড়ে পাহাড়ধস: মাটিচাপায় প্রাণ গেল ১২ বছরের সুমাইয়ার - দৈনিক আমার সময়

‎মুক্তিযোদ্ধা পাহাড়ে পাহাড়ধস: মাটিচাপায় প্রাণ গেল ১২ বছরের সুমাইয়ার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬

‎চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশন এলাকার মুক্তিযোদ্ধা পাহাড়ে পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে সুমাইয়া আক্তার (১২) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, ৮ জুলাই ২০২৬ ইং এই ঘটনাটি ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ধসের সময় সুমাইয়া আক্তার মাটির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজে অংশ নেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও।

‎দীর্ঘ সময় ধরে চলে যৌথ উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা ভারী মাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে সুমাইয়া আক্তারকে উদ্ধার করেন। তবে তাকে উদ্ধার করার পর আর জীবিত পাওয়া যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম নেমে আসে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়েছিল। এরই একপর্যায়ে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পাহাড়ধস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও উদ্যোগ প্রয়োজন।

‎এদিকে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com