দেশের গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হিসেবে কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।
এমন বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা জরুরী। এ লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের কার্যক্রমকে আরো গতিশীল এবং ত্বরান্বিত করতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাগর পাড়ের একটি তারকামানের হোটেল সায়মন বিচ রিসোর্টের হলরুমে সংগঠনের সভাপতি, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু।
সংগঠনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জম হোসাইন শাকিল, এস এ টেলিভিশনের প্রতিনিধি
আসান সুমন, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, মাইটিভির জেলা প্রতিনিধি শাহ আলম শান্ত, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল এস এর ব্যুরো চীফ মোঃ আয়াছ রনি, চ্যানেল ওয়ানের এফ এম সুমন, দেশটিভির আব্দুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের, আনন্দ টিভির প্রতিনিধি এস্তে ফারুক,চ্যানেল টুয়েন্টিফোরের আজিম নিহাদ, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া, স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
এছাড়া যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রীণ টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম ও মোহনা টিভির আবছার করিব আকাশ এশিয়ান টিভির মিজানুর রহমান সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ৩০ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা-ই সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও সকল টেলিভিশন সাংবাদিকের অংশগ্রহণে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক।
Leave a Reply