1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য - দৈনিক আমার সময়

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

 

শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। যৌথ সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

 

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা,

ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

 

যৌথ সভায় বক্তারা বলেন, গত ১৫ বছর গণমাধ্যম পচে-গলে ধ্বংস হয়ে গেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ধরনের কাজে সফল হওয়া সম্ভব। এখনো আমরা যা করছি তা একান্তই ব্যক্তিগত।

 

বক্তারা আরও বলেন, জুলাই হয়েছে বলে আজ আমরা ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করতে পারছি। তাই জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে চলবে না। একইসঙ্গে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐব্যবদ্ধ থাকতে হবে। আমরা জুলাইকে ধারণ করে পেশাগত মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

 

যৌথ সভায় বেশকিছু প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- সাংবাদিকদের পেশাগত উন্নয়নে যৌথভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রেসগুলোকে নিয়ে যৌথ কনভেনশন করা, সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং যৌথভাবে ট্রেনিং প্রোগ্রাম করা।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পি, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com