শরীয়তপুর জাজিরায় ২৯’শ ৮৪ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার, ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
সোমবার (২৯-জুন) দুপুরে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহম্মেদ (আসলাম)।
উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুকের তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ, পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ শিকদার, উপজেলা যুবদলের সভাপতি মো. আলমগীর চৌকিদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীগন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির চারাগাছ দেয়ার মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন সংসদ সদস্য সাইদ আহম্মেদ (আসলাম)।
Leave a Reply