1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

হরিরামপুরে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সোহেল রানা 
    প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
Oplus_131072

মানিকগঞ্জের হরিরামপুরে দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুলমত প্রামানিকের ছেলে আব্দুল বাতেন প্রামানিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, হরিরামপুর থানার এফআইআর নং-৩, তারিখ ১০ এপ্রিল ২০২৬, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪(১) ধারার মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

 

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার কালই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রোববার (২৮ জুন) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হরিরামপুর থানার এসআই এমদাদুল হক জানান, আব্দুল বাতেন প্রামানিকের বিরুদ্ধে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com