চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের জননন্দিত ও জনদরদী জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্দর থানাধীন বাকের আলী ফকিরের টেক, দক্ষিণ মধ্যম পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশের মুনির নগর হাউজিং সোসাইটি এবং ২নং সাইড রাজা বাদশা ব্রিক ফিল্ড এলাকার সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
২৭ জুন শনিবার বিকেলে সাক্ষাৎকালে এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরা হয়। বিশেষ করে ভাঙাচোরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কাউন্সিলর হানিফ সওদাগর জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, কাউন্সিলর হানিফ সওদাগর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, আলোকায়নসহ নাগরিক সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর আন্তরিকতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এ সময় মুনির নগর হাউজিং সোসাইটির পক্ষ থেকে জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে মুনির নগর হাউজিং সোসাইটির উপদেষ্টা এনায়েত হোসেন, সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি কামরুল ইসলাম ও মফিজুর রহমান বেলাল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ এনায়েত হুসাইন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ২নং সাইড রাজা বাদশা ব্রিক ফিল্ড এলাকার সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে ইয়াকুব চৌধুরী, সালাউদ্দিন, নোমান, তুষার, ইফতেখার, খোকন, বুলবুল, জয় বণিক, কামরুল ইসলাম, রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও জনকল্যাণে জনতার কাউন্সিলর হানিফ সওদাগরের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসীর উন্নয়ন দাবিতে জনতার কাউন্সিলর হানিফ সওদাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অব্যাহত উন্নয়নের আশ্বাস
জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের জননন্দিত ও জনদরদী জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্দর থানাধীন বাকের আলী ফকিরের টেক, দক্ষিণ মধ্যম পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশের মুনির নগর হাউজিং সোসাইটি এবং ২নং সাইড রাজা বাদশা ব্রিক ফিল্ড এলাকার সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরা হয়। বিশেষ করে ভাঙাচোরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কাউন্সিলর হানিফ সওদাগর জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply