1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সিটি কর্পোরেশন অবহিকরণ ও পরিকল্পনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সিটি কর্পোরেশন অবহিকরণ ও পরিকল্পনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সিটি কর্পোরেশন অবহিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করার লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২২ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল সিটি কর্পোরেশন আয়োজনে নগর ভবন সভা কক্ষে এই অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় জানানো হয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে ‘নীল’ রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক লোকমান হাকিম, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-ইলাহী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক উপ-পরিচালক (শিক্ষা) নিলুফা ইয়াসমিন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মোঃ কাওসার হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নুরুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল। সভায় ক্যাম্পেইন সফল করার লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা ক্যাম্পেইনের শতভাগ সফল করতে এবং প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com