1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চুয়েটের পানির সমস্যা  সমাধানে এ্যাবের উদ্যোগ, ওয়াসা এমডির সাথে আইইবি ও  এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ - দৈনিক আমার সময়

চুয়েটের পানির সমস্যা  সমাধানে এ্যাবের উদ্যোগ, ওয়াসা এমডির সাথে আইইবি ও  এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিল অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।
এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির কথা বিবেচনা করে চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী  সেলিম মোঃ জানে আলমকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
তারই ধারাবাহিকতায় এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী জনাব সোহেব বাশরি হাবলু কর্তৃক প্রেরিত পত্র নিয়ে
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী
এস এম গালিব,  ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইইবি’র সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমান, আইইবি সদস্য প্রকৌশলী রায়হান আদরের নেতৃত্বে
একটি প্রতিনিধি দল রবিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের সাথে মিলিত হন ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ চুয়েটের ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার কারিগরি সহায়তা ও দ্রুত প্রকল্প গ্রহণের দাবি জানান। এ্যাবের পত্রে সমস্যার বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য সমাধানের রূপরেখা তুলে ধরা হয়।
ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
চুয়েটের পানির সংকট নিরসনে এ্যাব ও আইইবির এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com