1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - দৈনিক আমার সময়

‎প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাইভেট এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাইভেট এডুকেশন সোসাইটির যুব ও ক্রীড়া সম্পাদক মাকসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ও ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এবং প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা এস. কে. খোদা তোতন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসলেহ উদ্দিন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ইউসুপ আলী রহমানী, মহাসচিব মুকিম বিল্লাহ, যুগ্ম মহাসচিব সেলিম মোশাররফ খান, শিক্ষা সম্পাদক ও ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর সদস্য সচিব মনজুর আহম্মদ এবং ধর্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম মারুফ।
‎এছাড়াও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রাইভেট এডুকেশন সোসাইটির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও গাছের যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
‎বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
‎গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাইভেট এডুকেশন সোসাইটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক, শিক্ষাবান্ধব ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com