মানিকগঞ্জে হরিরামপুরে ঝিটকা নতুন পাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার জন মাদক সেবনকারীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ঝিটকা নতুন পাড়া এলাকা থেকে ঝিটকা দফাদার গ্রামের বিল্লাল হোসেনের ছেলে টুটুল হোসেন (২৭), জয়নুদ্দিন শেখের ছেলে আমিনুর শেখ (২২), এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের ইউনুস আলীর ছেলে রিপন হাওলাদার (২৮), ও আশরাফ আলীর ছেলে আজিমুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে টুটুল হোসেনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, রিপন হাওলাদারকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা,আজিমুল ইসলামকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা, আমিনুর শেখ কে একমাস বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ড ও জরিমানার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসাইন।
Leave a Reply