বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে সিজেএম আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ। কনফারেন্সের আলোচ্যসূচি সর্বশেষ সভার কার্য বিবরণী অনুমোদন, পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দূরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামীদের সময় মত আদালতে হাজিরকরণ, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা থেকে সময় মত আলামত হাজিরকরণ, সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করণার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, যথা সময়ে মেডিকেল সাটিফিকেট প্রেরণ, আদালত চলাকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদান সংক্রান্ত, আদালত কর্তৃক প্রেরিত যাবতীয় চিঠিপত্র প্রেরণ সংক্রান্ত সহ গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ে নির্দেশ প্রদান করেন। কনফারেন্সে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) এস এম মাহফুজ আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজ রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, সৈয়দ আবিদুল হক, আবদুল্লাহ আল সায়েম। সভা সঞ্চালনা করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান। সভায় ফোকাল পার্সন ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান। কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, পিবিআই পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ মাহামুদ হাসান, র্যাব-৮ এর সদর কোম্পানি লেঃ কমান্ডার মোঃ শাহারিয়ার রিফাত অভি, সিনিয়ার জেল সুপার সুব্রত কুমার বালা, শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, দুদক প্রতিনিধি, সমাজসেবার প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা আইনজীবী সভাপতি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে নানান দিক-নির্দেশনা দেওয়া হয় কনফারেন্সে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেএম কোর্টের নাজির মোঃ তারিকুল ইসলাম সহ বরিশাল জেলার ১০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও সিজেএম আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply