1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে ব্র্যাকের উদ্যোগে পিঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিন, ভার্মি কম্পোস্ট বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

হরিরামপুরে ব্র্যাকের উদ্যোগে পিঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিন, ভার্মি কম্পোস্ট বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোহেল রানা 
    প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

মানিকগঞ্জে হরিরামপুর ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর আওতায় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে পিঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন ও ভার্মি কম্পোস্ট বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে ব্র্যাক বিভিন্ন কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কৃষকদের মধ্যে পিঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ারফ্লো মেশিন, ভার্মি কম্পোস্ট এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
আলোচনায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণে ভার্মি কম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এয়ারফ্লো প্রযুক্তির মাধ্যমে পিঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, চলমান কর্মসূচির আওতায় এ বছর ৫০ লাখ টাকা বিনিয়োগ সহায়তা, বিভিন্ন পরিবারের মধ্যে মুরগি ও হাঁস বিতরণ, ১ কোটি তেলাপিয়া মাছের পোনা অবমুক্তকরণ এবং চলতি মাসে ৩ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল ইসলাম, ম্যানেজার মাছুম বিল্লাহ, জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, আতাউর রহমান, টেকনিক্যাল সাপোর্ট কর্মকর্তা ফজলে রাব্বি ও খালেদ হোসেন এবং শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ স্থানীয় কৃষক ও উপকারভোগীরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় এবং কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com