1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল জেলা বাস মালিক সমিতির কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি, শহরের উত্তেজনা - দৈনিক আমার সময়

নড়াইল জেলা বাস মালিক সমিতির কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি, শহরের উত্তেজনা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

নড়াইল জেলা জেলা বাস- মালিক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

১৩ জুন (শনিবার) সকাল ১১টার দিকে জেলা বাস- মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের নিচে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়ন করে ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যে কোন ধরনের নাশকতা এড়াতে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে আলহাজ দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। যা সম্পূর্ণ নিতি মালা বহির্ভূত।

 

নতুন কমিটি অনুমোদনের পর থেকেই পুরোনো ও নতুন কমিটির নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শনিবার সকালে সাবেক কমিটির নেতৃত্বে বাস মালিক সমিতির নেতাকর্মী এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলী হাসানের নেতৃত্বে আরেকটি দল উক্ত মালিক সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, আপাতত জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com