1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এস্কাফ সিরাপ সহ গ্রেফতার -১ - দৈনিক আমার সময়

নড়াইলে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এস্কাফ সিরাপ সহ গ্রেফতার -১

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

নড়াইল সদর পৌরসভার হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকার যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল ভারতীয় মাদক এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর পুলিশ।

১০ জুন (বুধবার) সকাল ৯টার দিকে সদর উপজেলা শহরের পৌরসভা এলাকার হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত শহিদ শেখ যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু দৈনিক আমার সময় পত্রিকার নড়াইল প্রতিনিধি কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল জেলা শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগের ভেতরে দুইটি কার্টুনে ৫৯ বোতল মাদক এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো বলে জানা গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঢাকা মেইলকে বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com