1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মনবাড়িয়া সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১০ - দৈনিক আমার সময়

ব্রাহ্মনবাড়িয়া সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১০

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
Oplus_16908288

ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছে। সোমবার (০৮ জুন)  দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়,  যাত্রীবাহী দিগন্ত পরিবহন একটি বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ জন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com