1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২ - দৈনিক আমার সময়

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

আলামীন, রংপুর
    প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুর।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৭টার দিকে গঙ্গাচড়া মডেল থানাধীন গজঘণ্টা ইউনিয়নের হাবু বালার ঘাট ব্রিজের দক্ষিণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার খামার ঝারবাড়ী মাহুতপাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না (৪২) এবং মো. মামুন ওরফে সাগর (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ‘টাপাল’ (Tapal) ব্র্যান্ডের ১০০টি ব্লিস্টার পাতায় মোট ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি ব্লিস্টারে ১০টি করে ট্যাবলেট ছিল এবং মোট ওজন প্রায় ৪০০ গ্রাম।
এ সময় তাদের ব্যবহৃত Suzuki Gixxer-155cc FI ABS মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৯(ক), ৩৮ ও ৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গঙ্গাচড়া থানায় উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।
রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com