1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবী পরিষদের - দৈনিক আমার সময়

‎গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবী পরিষদের

Reporter Name
    প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

‎চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সেতুর পিলার থেকে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা নিয়ে সৃষ্ট বিতর্ককে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম।
‎বুধবার (২০ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগর বিএনপির নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদানসহ আন্দোলনের মাঠে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করেছেন।
‎নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছিলেন ডা. শাহাদাত হোসেনের অনুসারী। এছাড়াও তাঁর আরও তিন অনুসারীর নাম আহত জুলাইযোদ্ধাদের তালিকায় রয়েছে।
‎বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে বেশি মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন ডা. শাহাদাত হোসেন। ফলে জুলাই-আগস্ট আন্দোলনের চেতনার বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। নেতারা জানান, গত ৩ আগস্ট তাঁর নিজ বাসভবনেও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটে।
‎গ্রাফিতি প্রসঙ্গে পেশাজীবী পরিষদের নেতারা বলেন, কেউ চাইলে আর্ট কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আরও শৈল্পিক ও মানসম্মত গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এমন উদ্যোগে ব্যক্তিগতভাবে কিংবা চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকেও অর্থায়নের আশ্বাস দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
‎বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ‘ফ্যাসিবাদের কবল’ থেকে মুক্ত হয়েছে। তাই এ আন্দোলনকে ঘিরে বিভ্রান্তি, অপপ্রচার কিংবা বিভেদ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয়। জুলাই-আগস্টের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
‎বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com