1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

রাজশাহী নগরীতে দিনব্যাপি খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১২ মে) সকালে দুর্নীতি বিরোধী প্রচারণা র‌্যালি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্ত করনের মাধ্যমে উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়া জেলা পরিষদ কার্যালয়ে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ও ভারপ্রাপ্ত ডিডি এলজি মমিনুল হাসান। অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর সহকারী পরিচালক মোঃ তানভীর আহম্মেদ সিদ্দিকী, টিআইবি এর আঞ্চলিক ব্যববস্থাপক মোঃ মনিুরল হক ও ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী সামিনা বেগম।

 

আলোচনা সভা ও র‌্যালিতে নারী, যুবক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।

 

একই কর্মসূচির আওতায় বিকালে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

 

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা ও স্বাক্ষর অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক জনসাধারন অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com