1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ - দৈনিক আমার সময়

দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ

রতন আলী নাটোর
    প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
 দেশীয় খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত থেকে অবৈধভাবে কোনো পশু যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত থাকায় খামারিরা যেন লোকসানে না পড়েন, সেজন্য সীমান্তে নজরদারি আরও জোরদারের কথা বলা হয়েছে।শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নাটোর অঞ্চল থেকে বছরে আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। এই উৎপাদনকে আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন দেশে মাছ রপ্তানির সুযোগ খোঁজা হচ্ছে। পাশাপাশি একটি আধুনিক ফিশ প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মৎস্য উপকরণ, আধুনিক মাছ চাষ প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com