1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
"মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর জামায়াত জোট" - দৈনিক আমার সময়

“মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর জামায়াত জোট”

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীর অধিকার প্রসঙ্গে বলেছেন, আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা আছে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, উচ্চশিক্ষা নিতে পারে, তবে বাংলাদেশের প্রতিটি মাকে আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  বলা হয়, জামায়াতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। এটি মিথ্যা ও প্রোপাগাণ্ডা।”

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”

“নির্বাচনী সহিংসতা বা উত্তেজনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।”

বক্তব্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল আবরার, এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন।’

সমাবেশে ডা. শফিকুর রহমান ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাঁড়িপাল্লা এবং ফেনী-২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন।

নির্বাচনি জনসভায় ফেনীর ৩টি আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এবি পাটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতিককেও পরিচয় করিয়ে দেন,  ফেনী-১ কামাল উদ্দিন, ফেনী-৩ ফখরুদ্দিন মানিককে পরিচয় করিয়ে দেন।

নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সামসুদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।”

ডা. শফিকুর রহমান সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামে নামেন। সকাল ১১টায় তিনি ফেনী পাইলট হাইস্কুলের মাঠে নির্বাচনী জনসভাস্থলে উপস্থিত হন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com