1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, প্রার্থী হচ্ছেন বিএনপির - দৈনিক আমার সময়

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, প্রার্থী হচ্ছেন বিএনপির

অনলাইন ডেক্স
    প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) পদ থেকে পদত্যাগ করছেন মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি নিজের স্বাক্ষর করা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেলে বিদায়ী অ্যাটর্নি জেনারেলকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করছেন।”

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সম্প্রতি গণমাধ্যমকে বলেছিলেন, আমি ভোট করব। তাই অ্যাটর্নি জেনারেল পদ ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে পদত্যাগপত্রে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন মো. আসাদুজ্জামান।

গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে গত ২৩ ডিসেম্বর মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।”

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের পর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com