1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন: মাহফুজ আলম - দৈনিক আমার সময়

অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন: মাহফুজ আলম

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

তথ্য ও স¤প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। এতে জড়িত রয়েছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম লেখেন, তদবিরের কথা উঠলো যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজনকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। আমার মনোভাব হলো, তাদের উদ্দেশ্য সৎ হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি বলেন, পরবর্তী সমেয় সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠান। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, আমরা এ কাজ করতে দেইনি। আর ওই লোক ফাঁসানোর উদ্দেশেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি প্রচার করেননি। উপদেষ্টা আরও লেখেন, আমার নিকৃষ্ট শত্রæরা গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষের দিকে তিনি লেখেন, কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে। তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিকাল মবিলিটির ল্যাডার। একটা নয়, কয়েকটা দলের মহারথীরাই আমার/আমাদের বিরুদ্ধে কাজ করছেন। তাই এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com