1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক আমার সময়

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্র এখনও উদ্ধার করতে পারিনি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। ইলেকশনের আগে অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। ইলেকশনটা যেন ভালোভাবে হয়, সেটা আমরা চেষ্টা করব। গতকাল শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একমাত্র স্টেকহোল্ডার নয়। এটার সবচেয়ে বড় স্টেকহোল্ডার যারা নির্বাচন করবে এবং নির্বাচন কমিশন ও প্রশাসন। তারাই মূল ভ‚মিকা পালন করবে। তারা সহযোগিতা করলে আমাদের পক্ষে সম্ভব। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা সত্য সংবাদ প্রকাশ করলে কেউ কোনো উত্তেজনা সৃষ্টি করতে পারবে না। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে চলে গেছে (মৃত ব্যক্তি), তারও ছবি দিয়ে জীবিত বানিয়ে ফেলছে। আপনাদের প্রতি অনুরোধ সত্য সংবাদটা প্রকাশ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ঘটনা যা ঘটে এর সত্যটা প্রকাশ করে দেওয়া। এখানে লুকোচুরির কিছু নেই। এটা হলে জনগণ সচেতন হয়। কিছু স্বার্থান্বেষী মহল তো থাকবেই, যারা সবসময় একটা সমস্যা তৈরির চেষ্টা করবে, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা নিজেদের মধ্যে বিভেদ করবেন না। পুলিশের সঙ্গে তো রাজনৈতিক দলের বিভেদ থাকার কথা না। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, আপনাদের (কাজ) জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। আমাদের কাজ জনগণ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেটার ব্যবস্থা করা। এদিকে, গতকাল শনিবার দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন র‌্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না। ধরে ফেলতে হবে। মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম খুবই ভালো। মূল কাজ হলো মাদকের বড় বড় গডফাদারকে ধরা। আমরা সাধারণত কারবারিদের ধরতে পারি। শুধু কারবারি নয়, গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যেসব বাংলাদেশি রয়েছে তাদের তো নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পর হোক। তবে আমাদের নাগরিকদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে তাদের গ্রহণ করা হচ্ছে না। তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি। আমরা ভারতকে বলেছি আমাদের কোনো নাগরিক যদি ওইখানে থেকে থাকে তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিময়ের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশইনের সংখ্যাটা কমে আসছে। মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনাকে অবহেলা করে থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাব কর্মকর্তাদের খোঁজ-খবরের পাশাপাশি কর্মকর্তাদের জন্য রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গেও কথা বলেন। এসময় র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভ‚ঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস্ অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com