1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৫.৮ মাত্রার ভ‚মিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন - দৈনিক আমার সময়

৫.৮ মাত্রার ভ‚মিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফিলিপাইনের উত্তরাঞ্চলে গতকাল মঙ্গলবার ৫.৮ মাত্রার একটি ভ‚মিকম্প আঘাত হেনেছে। ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভ‚মিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরা প্রদেশগুলোও কেঁপে ওঠে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ফিলিপাইন স্টার জানিয়েছে, ভ‚মিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভ‚মকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন ঘন ঘন ভ‚মিকম্পের সম্মুখীন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com