1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প - দৈনিক আমার সময়

মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মার্কিন রাজনীতির দুই প্রভাবশালী চরিত্র ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। রয়টার্স এবং এএফপি জানিয়েছে, নিউ জার্সির মরিস্টাউনে নিজের গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ডিসি-তে ফেরার আগে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘‘তৃতীয় কোনো রাজনৈতিক দল শুরু করা হাস্যকর। আমরা রিপাবলিকান পার্টির মাধ্যমে বিশাল সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা তাদের পথ হারিয়েছে। তবে এটি সবসময়ই দুই দলের ব্যবস্থা ছিল। তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। মাস্ক মজা করতে পারে, কিন্তু আমি এটিকে হাস্যকর বলেই মনে করি।’’
এর আগে গত শনিবার ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কর হ্রাস ও ব্যয় বৃদ্ধির বিল দেশকে দেউলিয়া করে ফেলবে। এক্স (সাবেক টুইটার)-এ তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘যদি প্রেসিডেন্ট ৫ ট্রিলিয়ন ডলার ঋণ বাড়াতে চায়, তাহলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর পেছনে সময় নষ্ট করার অর্থ কী ছিল?’’ উল্লেখ্য, ডিওজিই ছিল এক প্রকার সরকারি সংস্থা কমানোর এজেন্সি, যেটির নেতৃত্বে একসময় মাস্ক ছিলেন।
মাস্কের নতুন দল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের রিপাবলিকান প্রার্থীদের হারাতে কাজ করবে, যারা ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ সমর্থন করেছেন। এই বিলটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে বলে সমালোচনা রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাস্ক মূলত ক্ষুব্ধ, কারণ তিনি সদ্য স্বাক্ষরিত ব্যয় বিলের মাধ্যমে টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য গ্রিন এনার্জি করছাড় বাতিল করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাস্কের সমালোচনার জবাবে তিনি টেসলা ও স্পেসএক্সের সরকারি চুক্তি এবং ভর্তুকি বাতিল করার কথাও বিবেচনা করছেন।
অন্যদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও লিখেছেন, ‘‘ইলন মাস্ক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। গত পাঁচ সপ্তাহে সে যেন একেবারে ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।’’ তিনি বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন ‘সম্পূর্ণ বিশৃঙ্খলা এবং বিশাল ব্যাঘাত’ তৈরি করবে।
এ দ্ব›েদ্বর আরেকটি দিক হলো নাসার নেতৃত্ব ঘিরে বিতর্ক। ট্রাম্প রোববার স্বীকার করেছেন, ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাইভেট মহাকাশচারী জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া ‘অপ্রাসঙ্গিক’ ছিল। ট্রাম্প বলেন, ‘‘নাসা হলো এলনের ব্যবসার অনেক বড় অংশ। তাই নাসার মতো সংস্থা পরিচালনার জন্য এলনের ঘনিষ্ঠ বন্ধুকে বসানো আমার কাছে সঠিক মনে হয়নি। আমার প্রধান দায়িত্ব হলো আমেরিকান জনগণকে রক্ষা করা।’’ উল্লেখ্য, ট্রাম্প ডিসেম্বর মাসে আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করলেও ৩১ মে তা প্রত্যাহার করে নেন।
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা বিনিয়োগ ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। রয়টার্স জানিয়েছে, আজোরিয়া পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান শনিবার জানিয়েছে, তারা ‘আজোরিয়া টেসলা কনভেক্সিটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ এর লঞ্চ স্থগিত রাখছে, কারণ মাস্কের রাজনৈতিক কর্মকাÐ টেসলার সিইও হিসেবে তার পূর্ণকালীন দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আজোরিয়া সিইও জেমস ফিশব্যাক এক্স-এ পোস্ট করে মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগের সমালোচনা করেন এবং বলেন, টেসলার পরিচালনা পর্ষদকে মাস্কের রাজনৈতিক উদ্দেশ্যগুলোর সঙ্গে তার কর্পোরেট দায়িত্বের সামঞ্জস্য পরীক্ষা করা উচিত।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইলন মাস্কের রাজনৈতিক ভ‚মিকায় সমালোচনা করেছেন। তিনি সিএনএন-কে বলেন, ‘‘আমি মনে করি, মাস্ক তার কোম্পানিগুলো চালাতে ফিরে যাক। তাতে সে সবচেয়ে ভালো। তার বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদও মনে করছে, এই রাজনৈতিক ঘোষণা তারা পছন্দ করছে না এবং তাকে ব্যবসায় মনোযোগ দিতে উৎসাহিত করবে।’’
এই ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প এবং মাস্কের একসময়ের ঘনিষ্ঠ মিত্রতা এখন কঠিন দ্ব›েদ্ব রূপ নিয়েছে। রাজনীতি থেকে মহাকাশ এবং বিনিয়োগ বাজার-সব ক্ষেত্রেই এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com