1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি বেড়ে ১৭ - দৈনিক আমার সময়

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি বেড়ে ১৭

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

ফিলিস্তিনের রাফা শহরের উত্তরাঞ্চলে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় গতকাল রোববার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উত্তর রাফাতে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত চারজন নিহত হন, যা মানবিক সহায়তা সামগ্রী বিতরণের সময় বেসামরিক নাগরিকদের ওপর হামলার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গত মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আসছে। এর ফলে এ পর্যন্ত ৫৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। ইসরায়েলের হারেৎজ পত্রিকার সা¤প্রতিক এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনারা জানিয়েছেন, নিরস্ত্র ত্রাণপ্রত্যাশীদের ভিড় ছত্রভঙ্গ করার জন্য তাদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একজন ইসরায়েলি সেনা হারেৎজকে বলেছেন, ‘এটা একটা কিলিং ফিল্ড (মৃত্যুক্ষেত্র)।’ চিকিৎসা সূত্র অনুযায়ী, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আজ এ পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ক্রমবর্ধমান প্রাণহানি ও ত্রাণ বিতরণে বাধা সৃষ্টির ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। একইসঙ্গে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com