1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরর-কমেডিতে প্রভাস, বিশাল সেটে তৈরি হচ্ছে ‘দ্য রাজা সাব - দৈনিক আমার সময়

হরর-কমেডিতে প্রভাস, বিশাল সেটে তৈরি হচ্ছে ‘দ্য রাজা সাব

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

দক্ষিণের সুপারস্টার প্রভাসকে বলিউডসহ সারা ভারতে জনপ্রিয়তার শিখরে তুলেছিল ‘বাহুবলী’। এবার সেই প্রভাস আসছেন একেবারে ভিন্ন স্বাদে। আগামী ছবি ‘দ্য রাজা সাব’-এর মাধ্যমে প্রথমবার হরর-কমেডি ঘরানায় পা রাখতে চলেছেন তিনি। ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি হায়দরাবাদে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে ছবির টিজার। অনুষ্ঠান শুরু হয় প্রভাসের বিশাল ৩০ ফুট উচ্চতার কাটআউট দুধ দিয়ে ¯œান করানোর মধ্য দিয়ে। এই আয়োজনেই জানানো হয়, ছবির পরিচালনায় আছেন মারুতি, যিনি এর আগে কিছু ছবিতে বক্স অফিসে কাক্সিক্ষত সাফল্য না পাওয়ায় প্রযোজকদের অনীহার মুখে পড়েছিলেন। ঠিক সেই সময় প্রভাস এগিয়ে এসে সাহস জুগিয়েছিলেন।
পরিচালক মারুতি বলেন, প্রভাস এক গভীর রাতের ফোনকলে জানান, ছবির চিত্রনাট্য তার দারুণ লেগেছে এবং ছবিটি শুরু করতে হবে। পরিচালক জানান, সেটে প্রভাস অত্যন্ত সহযোগিতাপরায়ণ। তিনি যেমনটা চাওয়া হতো, ঠিক তেমনটাই করতেন। এমনকি রাতের মাঝেও সিনেমা নিয়ে আলোচনা করতে দ্বিধা করতেন না তিনি।
‘দ্য রাজা সাব’-এর অন্যতম বড় চমক এর বিশাল রাজমহলসদৃশ সেট। প্রায় ৪১ হাজার ২৫৬ বর্গফুট এলাকায় তৈরি এই সেট ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহৎ ও ব্যয়বহুল হরর-সেট হিসেবে চিহ্নিত হচ্ছে। পরিচালক মারুতি জানিয়েছেন, সেটটি তৈরি হয়েছে মহাভারতের মহাসভার অনুপ্রেরণায়। এর উদ্দেশ্য, দর্শক যেন গল্পের গভীরে প্রবেশ করতে পারেন। হায়দরাবাদে এই সেটে সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয়।
ছবির শিল্পনির্দেশক রাজীবন নাম্বিয়ার জানান, এই সেটের ডিজাইন করতে লেগেছে দেড় মাস এবং নির্মাণে সময় লেগেছে আরও তিন মাস। তিনি বলেন, রাজমহল শুধু ব্যাকড্রপ নয়, ছবির অন্যতম চরিত্র হিসেবে কাজ করবে। গল্প যত এগোবে, সেটের প্রতিটি কোণ থেকে রহস্য উন্মোচিত হতে থাকবে।
ছবির প্রধান চিত্রগ্রাহক কার্তিক পালানি জানান, বিশাল সেটের জন্য আলোর সেটআপ করতেই সময় লেগেছে তিন দিন। শুটিং হয়েছে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।
পরিচালক মারুতি জানিয়েছেন, চলতি বছরের অন্যতম বড় বিনোদনমূলক ছবি হতে যাচ্ছে ‘দ্য রাজা সাব’। দর্শক যা আশা করছেন, সিনেমাটি সেই প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলেই তার দৃঢ় বিশ^াস। প্রযোজক টি জি বিশ^প্রসাদও একই আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল এমন একটি সর্বভারতীয় মানের ছবি তৈরি করা, যা ডিজনির প্রোডাকশনের মতো অভিজ্ঞতা দেবে। সেই লক্ষ্য পূরণে কোনো কমতি রাখা হয়নি।
‘দ্য রাজা সাব’-এ প্রভাসের সঙ্গে আরও দেখা যাবে নিধি আগরওয়াল, মালবিকা মোহানান, সঞ্জয় দত্ত, বোমান ইরানি এবং জারিনা ওয়াহাবকে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম এবং হিন্দি-এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
সব মিলিয়ে, প্রভাসের নতুন এই যাত্রা কেবল তার ভক্তদের জন্য নয়, বরং ভারতীয় সিনেমার ভক্তদের কাছেও এক বিশাল প্রত্যাশার নাম হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com