বুধবার সকালে ময়মনসিংহ সদর উপজেলায় কুষ্টিয়া ও অষ্টধার ইউনিয়নে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পূতকাজ পরিদর্শন করেন এবং প্রাক্কলন অনুযায়ী কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স। তিনি যোগদানের পর থেকে প্রতিটি এলাকার উন্নয়নমূলক কাজ গুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়ে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলছেন প্রান্তিক ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়। সরকারী বরাদ্ধকৃত উন্নয়নমূলক কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রাক্কলন অনুযায়ী কাজ বাস্তবায়নে নিয়মিত বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের কাজের পরিদর্শনে যান পাশাপাশি প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সদর উপজেলার ইউএন আরিফুল ইসলাম প্রিন্স কুষ্টিয়া ইউনিয়নে প্রকল্পের পরিদর্শন করতে গিয়ে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ কে সাথে নিয়ে তিনি কাজের শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পগুলো মাপ যোগ করে সচ্ছতা যাচাই করেন ও প্রাক্কলন অনুযায়ী কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মেম্বারদের সাথে আলোচনা করে জনগনের সেবা দানে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদ প্রশাসক, ইউপি সচিব, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Leave a Reply