1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা   - দৈনিক আমার সময়

ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  

আমার সময় অনলাইন ডেস্ক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেনজাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক যিনি চিকিৎসা শাস্ত্র ও অধ্যাপনার জন্য বিশেষ খ্যাতিমান ছিলেন।

           উপদেষ্টা আজ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি)  প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

            মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেনচিকিৎসা শিক্ষা ও গবেষণায়  আলোকময় পথ দেখিয়েছিলেন বলে তিনি আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনন্য দ্রষ্টা। তাঁর অবদান অপরিসীম। এমনই একজন প্রতিভাধরমানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব কিংবদন্তি ডা.নুরুল ইসলাম উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে ইউএসটিসি স্থাপন করেছেন।

           উপদেষ্টা বলেনডা. নুরুল ইসলাম তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য উন্নয়ন ও সমাজকল্যাণের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে ইসলামিক চিকিৎসা মিশনজনসেবা ফাউন্ডেশনআধুনিকজাতীয় যক্ষ্ণা সমিতিইউএসটিসি অন্যতম।

            The Unparalleled Legacy of National Professor Dr. Nurul Islam: Pioneering Contributions of Education, Research, Medicine And Service Human Welfare’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় তার অবদানের ওপর আলোকপাত করা হয়।

          ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম এ মহি উদ্দিন চৌধুরীইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস) এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. রমা বড়ুয়া। উক্ত সেমিনারে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএসের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. বদিউল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়াবিভিন্ন অনুষদের ডীনবিভিন্ন বিভাগের চেয়ারম্যানশিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com