1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌সীমান্তে এগারো লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌সীমান্তে এগারো লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:
    প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

শুক্রবার (০৭ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, গাজিপুর, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এগারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির বিশেষ আভিযানে গাজিপুর বেড়িবাধ নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
ঘোনা বিওপির বিশেষ আভিযানে পরানদার পাকা রাস্তা নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে চারাবাড়ি ও নটিজঙ্গল নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে রাজ্জাকের মোড় নামক স্থান হত ৩ লাখ ৫০ হাজার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে আম বাগান নামক স্থান হত ৬০ হাজার ভারতীয় শাড়ি আটক করে।

আটক পন্যের সর্বমোটমূল্য ১১ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com