1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:
    প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

শনিবার (০১ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপি বিশেষ আভিযানে নারানজেল নামক স্থান হতে ৪২ হাজার ৩২১ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী আটক করে।

কালিয়ানী বিওপি বিশেষ আভিযানে কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি বিশেষ আভিযানে কামার বাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।
কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার ছবেদার মোড় ও গেরাখালি নামক স্থান হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপি বিশেষ আভিযানে ভাদিয়ালী আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।আটক ভারতীয় পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com