1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে ৩১ দফা নিয়ে ভার্চুয়ালি আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - দৈনিক আমার সময়

নরসিংদীতে ৩১ দফা নিয়ে ভার্চুয়ালি আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মনসুর আলী শিকদার ও ফরিদ উজ্জামান, নরসিংদী
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
নরসিংদির মাধবষ্টদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির রাষ্ট্র মেরামত এর ৩১ দফার উপর বিএনপির কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির নেতৃবৃন্দ রাষ্ট্র মেরামত এর ৩১দফার উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।
প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিতদের অবহিত করেন যে,বিএনপি আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাবে। তিনি জানান, ৩১ দফার মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশকে আধুনিক গণতন্ত্রে এবং অর্থনৈতিক সমৃদ্ধির দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এছাড়াও নরসিংদির মনোহরদীর সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল প্রশ্নে জানতে চান বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতিক থাকবে কিনা? উত্তরে তারেক রহমান জানান স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতিক থাকবে না। এছাড়াও কৃষি, ব্যবসা,স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তির বিষয়ে বাংলাদেশ কে এগিয়ে নেওয়ার কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে তার দল আপোষহীন থাকবে বলেও জানান।
সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সময়োপযোগী প্রশ্ন উত্তরে দল,দেশ ও জনগণকে দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী,মনোহরদীর সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামাল,এড.আব্দুল বাছেদ ভূঁইয়া ,দীন মোহাসীন হুসেইন বিদ্যুৎ,মোহাম্মদ দীপু,হারুন অর রশিদ,ফারুক ভুঁইয়া, ছাত্রদলের সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত,সহ বিএনপির জেলা নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com