1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার - দৈনিক আমার সময়

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ।

এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com